দেশের মাটিতে প্রথম টেস্টে হার্মিসনের খেলা অনিশ্চিত
ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিভ হার্মিসন ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠতে না পারার কারণে লর্ডসে আগামী মাস থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠেয় প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারবেন না বলে জানিয়েছেন। ইনজুরির কারণে ভারত সফরের মাঝ পথেই দেশে ফিরে যান হার্মিসন।
তবে হার্মিসন জানিয়েছেন এজবাসটনে অনুষ্ঠেয় দ্বিতীয় টেস্টের আগে দলে ফিরতে পারবেন।
দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৫ মে।
এদিকে ইংলিশ অধিনায়ক মাইকেল ভন, স্পিনার অ্যাশলি জাইলস ও পেস বোলার সিমন জোন্সের ফিটসেনের দিকে লক্ষ্য রেখেছে সেদেশের ক্রিকেট বোর্ড।
