টসে জিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ব্যাটিং করছে বাংলাদেশ
বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যেকার দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচের উদ্বোধনী দিনের খেলা রোববার সকালে চট্টগ্রামের বীরশ্রেষ্ট শহীদ রুহুল আমীন স্টেডিয়ামে শুরু হয়েছে।
বাংলাদেশের অধিনায়ক হাবিবুল বাশার টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাক ও অস্ট্রেলিয়ার পক্ষে ডি জে কুলেনের টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে।
টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ফতুল্লায় উত্তেজনাপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া ৩ উইকেটে স্বাগতিক বাংলাদেশকে পরাজিত করে ১--০ ব্যবধানে এগিয়ে রয়েছে।
