২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম টেস্টে প্রোটিয়াসদের বিরুদ্ধে কিউই বোলারদের দাপট

সফরকারী কিউই ফাস্ট বোলার কেলি মাইলসের দুর্দান্ত বোলিংয়ের সুবাদে সেঞ্চুরিয়ানের সুপার স্পোর্টস পার্কে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্টের প্রথম দিনে ৮ উইকেটে ২৬৬ রান সংগ্রহ করে। কেলি মাইলস ৪৩ রানের বিনিময়ে তুলে নেন ৪ উইকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2006, 09:52 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

স্বাগতিক দক্ষিণ আফ্রিকান উদ্বোধনী ব্যাটসম্যানরা ম্যাচের শুরুটা ভালই করেন। দলীয় ৯৫ রান সময় প্রোটিয়াসদের প্রথম উইকেট পতন ঘটে। এরপর প্রোটিয়াস দলনায়ক গ্রায়েম স্মিথ ও বুটা ডিপেনার ৭৯ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে এগিয়ে নিয়ে যান। কিন্তু কিউই ফাস্ট বোলার জেমস ফ্রাঙ্কলিন প্রোটিয়াস অধিনায়ক স্মিথকে এলবিডব্লিউ-এর ফাঁদে ফেলে এই জুটি ভাঙ্গেন।

শততম টেস্ট খেলতে নামা জ্যাক ক্যালিস ও এবি ডি ভিলিয়ারসকেও ফিরিয়ে দেন ফ্রান্সলিন। ফ্রাঙ্কলিন ৬৭ রানের বিনিময়ে তুলে নেন ৩ উইকেট। অপর শততম টেস্ট খেলতে নামা অপর ক্রিকেটার শন পোলককে ফিরিয়ে দেন মাইলস।

কিউই বোলার মার্টিনের বলে অধিনায়ক স্টিফেন ফ্লেমিং অসাধারণভাবে ক্যাচ ধরে ফিরেয়ে দেন প্রোটিয়াস উইকেটরক্ষক মার্ক বাউচারকে। ডিপেনারকে ফিরিয়ে দেন মাইলস।