২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ কোরিয়ার স্ট্রাইকার লি ডং-গুকের বিশ্বকাপ খেলা হচ্ছে না

 ডান হাঁটুকে মারাত্মক আঘাতের কারণে দক্ষিণ কোরিয়ার আক্রমণ ভাগের ফুটবলার লি ডং গুক’কে আগামী জুন মাসে জার্মানীতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের জন্য গঠিত দক্ষিণ কোরিয়ার দল থেকে বাদ দেয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2006, 10:43 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় লি ডং গুকের হাঁটুতে অস্ত্রপোচার করতে হবে। তবে পুরোপুরি সুস্থ হতে লি’র ছয় মাস সময় লাগবে বলে তার ক্লাব পোহাং স্টেলারস্ জানিয়েছে।

জুন মাসে জার্মানীতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ফুটবলের জন্য দক্ষিণ কোরিয়ার ডাচ ফুটবল প্রশিক্ষক ডিক এ্যাডভোকেট আগামী ১১ মে দক্ষিণ কোরিয়ার চূড়ান্ত দল ঘোষণা করবেন। দক্ষিণ কোরিয়া ফুটবল দলের সেল্টার-ফরোয়ার্ড হিসেবে কোচ লি ডং গুককে কোচ এ্যাডভোকেট দীর্ঘদিন ধরেই প্রাধান্য দিয়ে আসছেন।

গত সপ্তাহে লীগের একটি খেলা চলাকালীন সময়ে লি ডং হাঁটুতে এই আঘাত পান। হাঁটুতে অস্ত্রপোচারের জন্য বর্তমানে তিনি জার্মানীতে রয়েছেন। লি’র সুস্থ হতে দীর্ঘ ছয় মাস বিশ্রামের প্রয়োজন হবে বলে এবারের বিশ্বকাপে অংশগ্রহনের কোন সুযোগই আর থাকলো না বলে জানালেন পোহাং স্টেলারস্ ক্লাবের মুখপাত্র জু-ইয়ুন।

এবছর ভালো ফর্মে থাকা লি ডং লীগের শেষ ছয়টি খেলায় ৫টি গোল করেন। হাঁটুর আঘাতে লি দল থেকে বাদ পড়ায় কোচ এ্যাডভোকেট বেশ সমস্যায় পড়েছেন। লি’র স্থলাভিষিক্ত করতে তিনি নতুন খোলোয়াড় খুঁজছেন। ১৯৯৮ সালে ফ্রান্স বিশ্বকাপে অংশ নেওয়া লি ডং ছিলেন সেবারের দক্ষিণ কোরিয়া দলের সর্বকনিষ্ঠ ফুটবলার।

২০০২ সালে কোচ গ্যাস হিডিন্ক এর কারণে বিশ্বকাপ দলের বাইরে থাকা লি এবারের বিশ্বকাপের কোয়ালিফাইং ম্যাচগুলোতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গোল করেছেন।