একই সাথে শততম টেস্ট খেলতে নামছেন পোলক, ক্যালিস, ফ্লেমিং
দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার জ্যাক ক্যালিস, ফাস্ট বোলার শন পোলক ও নিউজিল্যান্ডের অধিনায়ক স্টিফেন ফ্লেমিং একই সাথে একই ম্যাচে নিজ নিজ খেলোয়াড়ি জীবনের শততম টেস্ট ম্যাচটি খেলতে নামছেন।
শনিবার থেকে সেঞ্চুরিয়ান পার্কে শুরু হতে যাওয়া দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজের প্রথম টেস্টেই ক্যালিস, পোলক ও ফ্লেমিং মাঠে নামবেন। তিনজনেরই এটি হবে তাদের ক্যারিয়ারের শততম টেস্ট।
অবশ্য পোলকের জন্যে ম্যাচটি আরো বেশি গুরুত্বপূর্ণ। কেননা, ১১ বছর আগে একই মাঠে তার টেস্ট অভিষেক হয়েছিল।
