এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে তাজিকিস্তান
ইউসুফ রাবিয়েভের দুই গোলের সুবাদে তাজিকিস্তান বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ কাপের সেমিফাইনালে প্রতিবেশী কিরঘিজস্তানকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে।
একই ভেন্যুতে ১৬ এপ্রিল টুর্নামেন্টের ফাইনালে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তাজিকিস্তান।
একই ধরনের কৌশলের কারণে মধ্য এশিয়ার দেশ দু’টি স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের মন ভরাতে পারেনি। তবে গ্রুপ পর্যায়ের খেলায় কিরঘিজস্তানের বিরুদ্ধে হারলেও সেমিফাইনালে শুরু থেকেই বলের নিয়ন্ত্রন ছিল তাজিকদের পায়ে। বেশ কয়েকটি জোরালো আক্রমনও চালিয়েছে বিজয়ী দলটি।
বাংলাদেশের বিরুদ্ধে তাজিকিস্তান যেধরনের দ্রুতগতির খেলা উপহার দিয়েছিল সেমিতে এসে তাদের সেই গতি আর দেখা যায়নি।
বিপরীতে ছয় ডিফেন্ডার নিয়ে মাঠে নামা কিরঘিজস্তান প্রথম থেকেই ছিল রক্ষণাত্মক অবস্থায়, ফলে তাদের তরফ থেকে একটি মাত্র আক্রমন দেখতে পেয়েছেন দর্শকরা। কিন্তু ছয়জন ডিফেন্ডার নিয়েও শেষ পর্যন্ত দুই গোলে হেরেই মাঠ ছাড়তে হয় কিরঘিজদের।
গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ছয় মিনিটেই দলকে গোল এনে দেন ইউসুফ রাবিয়েভ। ঝামোলিদিন ওয়েভ কিরঘিজদের ছোট ডি বক্সের মধ্যে ক্রস করলে ঝুমিখোন মুহিদিনভ বল থামিয়ে ঠেলে দেন ইউসুফের দিকে। আলতো টোকায় বল জালে ঠেলতে কোন কষ্টই করতে হয়নি ইউসুফকে।
দ্বিতীয়ার্ধে কিরঘিজ কোচ তিনজন খেলায়াড় পরিবর্তন করেও দলের আক্রমনভাগের শক্তি বাড়াতে পারেননি। ৭৮ মিনিটে স্ট্রাইকার ভøাদিমির ভিরেবকিন তাজিক গোলরক্ষককে একা পেয়েও তার হাতে বল তুলে দেন।
ইনুজরি সময়ে সুজোয়াত নেমাতভের পাস থেকে বল পেয়ে দ্বিতীয়বারের মত লক্ষ্যভেদ করেন ইউসুফ রাবিয়েভ।
