২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল ক্রিকেটের উদ্বোধনী দিনে ইমরানের সেঞ্চুরি

ইমরান হোসেনের চমৎকার ১৩০ রানের সুবাদে রাজবাড়ী হাইস্কুল বুধবার অনুর্ধ্ব ১৫ স্ট্যান্ডার্ড চার্টার্ড ইয়ং টাইগারস জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়ালকে ২৩১ রানের বড় ব্যবধানে হারিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 08:58 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ইস্ট অ্যান্ড ক্লাব মাঠে অনুষ্ঠিত খেলায় রাজবাড়ী স্কুল প্রথম ব্যাট করে ৩৬৭ রান করে অলআউট হয়। ইমরানের সেঞ্চুরি ছাড়াও শাওন ৮৪ এবং ইরফান ৫৯ রান করেন। ইমরানের ১২৯ বলের ইনিংসে বাউন্ডারি ছিল ১৩টি।

জবাবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল ১৩৬ রানে অলআউট হয়ে যায়। বিজয়ী দলের পিন্টু ও জাহিদ চারটি করে উইকেট লাভ করেন।

দিনের অন্যান্য খেলায় রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে কলাতিয়া হাইস্কুল (১৩০/১০) ৫৭ রানে তিতাস গ্যাস হাইস্কুলকে (৭৩/১০), উত্তরা ফ্রেন্ডস ক্লাব মাঠে ইকরা মডেল স্কুল (১১৮/৫) পাঁচ উইকেটে বিএমএআর রাইফেলস স্কুল অ্যান্ড কলেজকে (১১৭/১০) এবং ধানমন্ডি ক্রিকেট মাঠে ওয়েস্ট এন্ড হাইস্কুল (২১৭/২) আট উইকেটে ড. এসএ হাইস্কুলকে (২১৩/১০) হারিয়েছে।

এর আগে শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক রেসিডেন্সিয়াল মডেল স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সিওই ওসমান মুরাদ, ক্রিকেট বোর্ডের গেমস ডেভলপমেন্ট কমিটির চেয়ারম্যান খন্দকার জামিলউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।