২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালকে টাইব্রেকারে হারিয়ে চ্যালেঞ্জ কাপের ফাইনালে শ্রীলঙ্কা

এএফসি চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বুধবার টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে নেপালকে টাইব্রেকারে ৫ -- ৩ গোলে হারিয়ে ফাইনালে উঠে যায় শ্রীলঙ্কা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 08:22 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

দক্ষিণ এশিয়ার দুই দেশের মধ্যকার লড়াইটি নির্ধারিত সময়ে ১ -- ১ গোলে অমীমাংসিত থাকে। পরে অতিরিক্ত ৩০ মিনিটেও কোন নিষ্পত্তি না হওয়ায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।

পুরো টুর্নামেন্টে নেপালের হিরো প্রদীপ মহারাজন সেমিফাইনালে এসে পরিনত হন খলনায়কে। নির্ধারিত সময়ে একটি পেনাল্টি মিস করার পর প্রদীপ টাইব্রেকারেও গোল মিস করেন।

ম্যাচের প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হয়। খেলার ৬৫ মিনিটে কাসুনের গোলে এগিয়ে যায় শ্রীলঙ্কা। সতীর্থ ইজ্জাদিনের কাছ থেকে পাওয়া বলটি জালে ঠেলতে ভুল করেননি কাসুন।

অবশ্য এর দুই মিনিট আগেই পেনাল্টি মিস করে নেপাল। শ্রীলঙ্কার বিপদ সীমানার মধ্যে গোলরক্ষক থিলাকাপাতেœ নেপালের বসন্ত থাপাকে অবৈধভাবে বাধা দিলে রেফারী লি জি ইয়ং পেনাল্টির বাঁশি বাজান।

নির্ধারিত সময়ের সাত মিনিট আগে সেই বসন্ত থাপার পা থেকেই সমতাসূচক গোল পায় নেপাল। লঙ্কান সীমানার মধ্যে বিজয় বল ঠেলে দিলে গোলরক্ষক থিলাকাপাতেœকে প্লেসিং শটে সহজেই পরাস্ত করেন বসন্ত।

পরে টাইব্রেকারে শ্রীলঙ্কার পক্ষে ফুয়ার্দ, ছাতুরা, গুনারতেœ, চান্না এবং পাতœায়েকে গোল করেন। অন্যদিকে নেপালের হয়ে গোল করেন তাশি, নবীন এবং অঞ্জন।