২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইসডেন এওয়ার্ডে ভূষিত হলেন এন্ড্রু ফ্লিনটফ

ইংলিশ অল-রাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ অস্ট্রেলিয়ার লেগস্পিনার শেন ওয়ার্নকে টপকে সম্মানজনক ‘২০০৫ উইজডেন’ পুরস্কার পেয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 01:14 PM

Updated : 26 Apr 2022, 03:34 PM

ব্রিটেনের রাণীর কাছ থেকে এমবিই খেতাব এবং গত বছর বিবিসি স্পোর্টস পার্সোনালিটি অব দ্য ইয়ার পুরস্কার লাভের করার পর এবার তিনি ২০০৫ সালের উইজডেন পুরস্কার পেলেন। খবর বিভিন্ন্ বার্তাসংস্থার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজ সিরিজে ব্যাট ও বল হাতে দারুন ভূমিকা রাখেন ফ্লিনটফ যার ফলে ১৯৮৬/৮৭ মৌসুমের পর ইংল্যান্ড প্রথমবার ২--১ ব্যবধানে সিরিজ জয় করতে সমর্থ হয়।