বিশ্বভ্রমণের পর বিশ্বকাপ ফুটবল ট্রফি এখন জার্মানিতে
ফিফা বিশ্বকাপ ফুটবল ট্রফি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের পর মঙ্গলবার ২০০৬ সালের বিশ্বকাপ টুর্নামেন্ট আয়োজক দেশ জার্মানিতে এসে পৌঁচেছে। ফ্রিবুর্গের ব্ল্যাক ফরেস্ট নগরীতে ট্রফিটি প্রদর্শন করা হচ্ছে।
১৮ ক্যারেট স্বর্ণের ট্রফিটির নিরাপত্তার জন্য কঠোর ব্যবস্থা নিয়ে আয়োজক জার্মানি। তাছাড়া তারা সিদ্ধান্ত নিয়েছে ফুটবল ভক্তরা ট্রফিটির পাশে দাড়িয়ে ছবি তুলে পারবে। খবর বিভিন্ন বার্তসংস্থার।
১৯৭০ সালে ব্রাজিল পরপর তৃতীয়বারের মত বিশ্বকাপ শিরোপা ঘরে তোলার পর ১৯৭৪ সালে ইটালিয়ান শিল্পী সিলভিও গাজানিগা বর্তমান ট্রফিটি তৈরি করেন।
বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ৯ জুলাই ২০০৬ বিশ্বকাপ ফুটবলের বিজয়ী দলের হাতে তুলে দেওয়া হবে কাঙ্খিত এই ট্রফি।
