রুশ ফুটবল দলের কোচ হতে যাচ্ছেন হিডিঙ্ক
ডাচ ক্লাব পিএসভি ইন্দহোভেনের কোচ গাস হিডিঙ্ক রাশিয়ার জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব নিতে যাচ্ছেন। এই মৌসুমের শেষেই হিডিঙ্কের সাথে পিএসভি ইন্ডহোভেন ক্লাবের চুক্তি শেষ হয়ে যাবে।
সম্প্রতি হিডিঙ্কের দিকনির্দেশনায় পিএসভি ইন্ডহোভেন ১৯ তম ডাচ শিরোপা ঘরে তোলে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
হিডিঙ্ক বলেন, “আমরা রাশিয়ান ফুটবল ফেডারেশনের সাথে আলোচান চালিয়ে যাচ্ছি। আমার প্রতিনিধি চুক্তির চূড়ান্ত বিষয়সমূহ নিয়ে বর্তমানে কাজ করছেন।”
তিনি আরও বলেন ,“আমি ইতোমধ্যেই রাশিয়া সফর করেছি এবং বুঝেছি, তাদের সাথে কাজ করে আনন্দ পাওয়া যাবে।”
৫৯ বছর বয়স্ক হিডিঙ্কের দিক--নির্দেশনায় ১৯৯৮ সালের নেদারল্যান্ড এবং ২০০২ সালে দক্ষিণ কোরিয়া বিশ্বকাপ ফুটবলের সেমি--ফাইনালে উঠেছিল।
দীর্ঘ কোচিং ক্যরিয়ারে হিডিঙ্ক স্পেনের ক্লাব রিয়াল মাদ্রিদ, ভ্যালেন্সিয়া ও রিয়াল বেটিসের দায়িত্ব পালন করেন। হিডিঙ্ক ইংল্যান্ডের জাতীয় দলের কোচ মনোনীত হওয়ার প্রাথমিক তালিকায়ও ছিলেন।
