২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উইন্ডিজ দলপতি চন্দরপলের পদত্যাগ

এক বছর ওয়েস্ট ইন্ডিজের দলনায়কের ভূমিকা পালনের পর শিবনারায়ণ চন্দরপল পদত্যাগ করেছেন। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (ডব্লিউআইসিবি) এ তথ্য জানিয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2006, 09:38 AM

Updated : 26 Apr 2022, 03:34 PM

৩১ বছর বয়সি ন্যাটা ব্যাটসম্যান চন্দরপল ওয়েস্ট ইন্ডিজ দলকে ১৪ টি টেস্ট নেতৃত্ব দিয়ে একটি জয় পান এবং ১৬ টি ওয়ান ডে ম্যাচের মধ্যে দু’টি জয়ের দেখা পান। প্রিন্স অব ত্রিনিদাদ খ্যাত ব্রায়ান চার্লস লারার পর তিনিই উইন্ডিজদের নেতৃত্ব দেওয়ার গুরুদায়িত্ব তুলে নেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে একটি চিঠির মাধ্যমে চন্দরপল জানান, আমি দলের নেতৃত্ব থেকে পদর্তাগ করতে চাই যা অবিলম্বে কার্যকর হবে। এর ফলে আমি আমার ব্যাটিং ও ফিল্ডিংয়ের প্রতি আরও বেশি মনোযোগী হতে পারবো যাতে আমি দলের জন্য আরও বেশি অবদান রাখতে পারি।”

চিঠিতে তিনি আরও বলেন, আমি অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি এবং দায়িত্বটি এখন অন্য কাউকে দেওয়া উচিত। আমার পরিবর্তে যিনি এই দায়িত্ব নিবেন তাকে আমি সমর্থন করবো এবং তার সাথে একত্রে দলের ভালোর জন্য কাজ করবো। আমার দায়িত্বকালীন সময় আমরার সাথে যারা কাজ করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই।”

ওয়েস্ট ইন্ডিজ দলের পক্ষে ১৯৯৪ সালে অভিষেক হওয়ার পর থেকে শিবনারায়ণ চন্দরপল ৯৪ টি টেস্ট ও ১৮৩ টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন।

জিম্বাবুয়ে ও ভারতের বিরুদ্ধে অধিনায়কের দায়িত্ব পালন করতে পারেন বর্তমান সহ--অধিনায়ক রামনরেশ সারওয়ান।