২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কা দলে ডাক পেলেন পেসার জয়সা

ইংল্যান্ড সফরের জন্য শ্রীলঙ্কা দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নুয়ান জয়সা এবং উইকেটরক্ষক প্রাসানা জয়াবর্ধনে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 01:49 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ন্যাটা ফাস্ট বোলার নুয়ান জয়সা দু’বছর পর শ্রীলঙ্কা দলে ডাক পেলেন। অপর ফাস্ট বোলার দিলহারা ফার্নান্ডোর বদলে তিনি দলে সুযোগ পেলেন।

শ্রীলঙ্কা দলে অতিরিক্ত উইকেটরক্ষক হিসেবে দলে সুযোগ পেয়েছেন জয়াবর্ধনে।

এদিকে লঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তুর ফিটনেস নিয়েও সংশয় রয়েছে। তবে এই সপ্তাহেই জানা যাবে তিনি খেলতে পারবেন কি না।

পাকিস্তানের বিরুদ্ধে সিরিজে ইনজুরির কারণে খেলতে না পারলেও ইংল্যান্ডের বিরুদ্ধে শ্রীলঙ্কা তাকে দলে পাচ্ছে। অভিজ্ঞ উদ্বোধনী ব্যাটসম্যান সনথ জয়সুরিয়া অবসর গ্রহণের কারণে দলে সুযোগ পেয়েছেন ২৫ বছর বয়সি মাইকেল ভেনডর্ট।

১১ মে লর্ডসে প্রথম টেস্ট, ২৫ মে বার্মিংহ্যামে দ্বিতীয় টেস্ট এবং ২ জুন নটিংহ্যামে তৃতীয় টেস্ট শুরু হবে।

১৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত শ্রীলঙ্কা ৫ টি ওয়ান ডে ম্যাচ এবং ১৫ জুন একটি টুয়েন্টিটুয়েন্টি ক্রিকেট ম্যাচ খেলবে।

শ্রীলঙ্কা দল: মারভান আতাপাত্তু (অধিনায়ক), মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা, উপল থারাঙ্গা, চামারা কাপুগিদারা, তিলেকারাতেœ দিলশান, থালান সামারাবিরা, মাইকেল ভেনডর্ট, প্রিসারা জয়াবর্ধনে, চামিন্দা ভাস, নুয়ান জয়সা, লাসিথা মালেঙ্গা, নুয়ান কুলাসাকারা, পারভেজ মাহারুফ, মুত্তিয়া মুরালিধরন, মালেঙ্গা বান্দারা।