বিশ্বকাপ উপলক্ষ্যে ক্যারিবীয় দেশগুলোতে নতুন ইমিগ্রেশন বিল
ক্যারিবীয় দ্বীপপুঞ্জের ৯ টি দেশের পার্লামেন্ট ২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপ দেখতে আগ্রহী দর্শকদের ইমিগ্রেশন প্রক্রিয়ার সুবির্ধাথে শীঘ্যই সতুন একটি আইন প্রণয়ন করবে।
বিশ্বকাপ টুর্নামেন্টের লিগাল কমিটি আইনটির একটি খসড়া অনুমোদন করেছে বলে ক্রিকেট বিশ্বকাপ টুর্নামেন্টের প্রবীন আইন বিশেষজ্ঞ ডিরিক জোন্স জানান।
এই আইনের মাধ্যমে ভেন্যুগুলোর ব্যবস্থাপনা, নিরাপত্তা ও দর্শকদের নিয়ন্ত্রণ করাসহ বিভিন্ন বিষয় উল্লেখ থাকবে।
জোন্স জানান, দর্শকদের পাসপোর্টে বিশেষ স্ট্যাম্প ব্যবহার করা হবে যাতে তারা বাড়তি সুযোগ--সুবিধা পেতে পারে।
বার্বাডোস, জ্যামাইকা, সেন্ট লুইস, গ্রেনাডা, এন্টিগুয়া, সেন্ট কিটস, ত্রিনিদাদ, গায়ানা এবং সেন্ট ভিনসেন্ট আইনটি সমর্থন করবে বলে জানা গেছে।
আয়োজকরা আশা করছে প্রথমবারের মত ক্যারিবীয় অঞ্চলে আয়োজিত বিশ্বকাপ টুর্নামেন্টের ৫১ টি ম্যাচ দেখতে প্রায় ১০০,০০০ দর্শকদের সমাগম হবে।
