২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের জন্য ভারতের ম্যানেজার রাজিব শুকলা

ভারতীয় রাজ্যসভার সদস্য রাজিব শুকলাকে আবুধাবিতে পাকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠেয় দু’টি ওয়ান ডে ম্যাচের জন্য দলের ম্যানেজার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2006, 10:19 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ম্যাচ দু’টি ১৮ ও ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

প্রথম ম্যাচের অর্থ কাশ্মির অঞ্চলে ভূমিকম্পে দুর্দতদের জন্য গঠিত তহবিলে জমা দেয়া হবে এবং দ্বিতীয় ম্যাচ থেকে প্রাপ্ত অর্থ ভারত ও পাকিস্তান ক্রিকেট বোর্ড সমান ভাগে ভাগ করে নিবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।