কিউইদের বিরুদ্ধে গ্রায়েম স্মিথের টেস্ট খেলা অনিশ্চিত
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের সময় আহত হওয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ কিউইদের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলতে পারবেন কি না তা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আঙ্গুলে আঘাত পাওয়ার কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট খেলতে পারেননি প্রোটিয়াস দলনায়ক স্মিথ।
দক্ষিণ আফ্রিকা দল নির্বাচনমন্ডলীর আহবায়ক হারুন লরগাট নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন টেস্টের সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছেন। ১৫ ই এপ্রিল সেঞ্চুরিয়নে প্রথম টেস্ট ম্যাচ শুরু হবে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
লরগাট বলেন, “বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আমরা যে দল গঠন করেছিলাম কিউইদের বিরুদ্ধে তা বলবৎ রয়েছে। আমি বিশ্বাস করি, অভিজ্ঞতা ছেলেদের ভাল করতে সাহায্য করবে এবং ছেলেরা কিউইদের পক্ষে ভাল ফলাফল আশা করতেই পারে।”
দক্ষিণ আফ্রিকা: গ্রায়েম স্মিথ (অধিনায়ক), জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার, হার্শেল গিবস, এ্যাশওয়েল প্রিন্স, জ্যাক রুডল্ফ, মার্ক বাউচার, শন পোলন, নিকি বোয়ে, মাখায়া এনটিনি, বুটা ডিপেনার, এন্ড্রু হল, গার্নেট ক্রুগার, হাশিম আমলা ও ডেল স্টেইন।
