২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুনীর বিরুদ্ধে আনীত অভিযোগ খতিয়ে দেখছেন এরিকসন

ইংল্যান্ডের কোচ সেভেন গোরান এরিকসন দলের অন্যতম স্ট্রাইকার ওয়েন রুনীর বিরুদ্ধে দি সানডে মিরর- পত্রিকার আনীত অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2006, 10:12 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

রুনীর বিরুদ্ধে ওই পত্রিকাটির অভিযোগ, জুয়ার দেনায় তিনি ডুবে আছেন।

বৃটিশ ফুটবল সংস্থা জোর দিয়ে বলেছে, ওই পত্রিকাটির ইংল্যান্ড দলের গোপন খবর জানার কথা নয়। ফুটবল সংস্থার কর্মকর্তা অড্রিয়ান বেভিংটন জানান, কোচ এরিকসন তার দলের খেলোয়ারদের সাথে এই বিষয়টি নিয়ে খোলামেলা আলাপ করবেন।

 পত্রিকাটি অভিযোগ করেছে, রুনী, যার মাঠ থেকে সাপ্তাহিক আয় ৫০ হাজার পাউন্ড এবং স্পন্সরসীপ থেকে বাৎসরিক আয় মিলিয়নেরও বেশী, তিনি খেলার ওপর বাজী ধরে জুয়া খেলেছেন।

রুনীর মুখপাত্র তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা এই মূহূর্তে এই বিষয়ে কিছু বলতে রাজী নই।