২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপের কোয়ার্টাফাইনালে রোববার মুখোমুখি ফিলিস্তিন- কিরঘিজস্তান

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার এএফসি চ্যালেঞ্জ কাপের কেয়ার্টাফাইনালে মুখোমুখি হচ্ছে ফেবারিট ফিলিস্তিন এবং কিরঘিজস্তান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 05:15 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

দু’দলের মধ্যকার সেফিাইনালে ওঠার লড়াইটি শুরু হবে বিকেল সাড়ে তিনটায়। বাংলাদেশ টেলিভিশন বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

কোয়ার্টারফাইনালের ম্যাচটিকে ঘিরে ফিলিস্তিন দলের কোচ মোহাম্মদ সাবাহ শনিবার সরাসরি জানিয়েছেন তা স্বপ্নের কথা। ‘টুর্নােেন্টর ফাইনালে খেলার ব্যাপারে আমাদের স্বপ্ন এবং সম্ভাবনা দু’ টোই রয়েছে, তাই কিরঘিজস্তানের বিরুদ্ধে জয় ছাড়া আমাদের কোন বিকল্প নেই।’

সোনারগাঁও হোটেলে আয়োজিত যৌথ প্রেস ব্রিফিংয়ে কিরঘিজস্তানের কোচ বরিস পদকোরিয়তভ অবশ্য তার প্রতিপক্ষের মত অতটা আশাবাদী হতে পারেননি। তবে রোববারের ম্যাচে ভালো খেলার ব্যাপারে তিনি আশাবাদী।

প্রেস ব্রিফিংয়ে ফিলিস্তিন দলের অধিনায়ক সায়েব জেনদেয়া, কিরঘিজ দলনেতা রুসলান সিদিকভ এবং এএফসির মিডিয়া ম্যানেজার রবি কুমারে উপস্থিত ছিলেন।

কোয়ার্টাফাইনালে জয়ের ব্যাপারে আশাবাদী হলেও সাবাহ প্রতিপক্ষের শক্তি সম্পর্কে কোন সন্দেহ প্রকাশ করেননি।  

সাবাহ জানান, দল হিসেবে কিরঘিজস্তান যথেষ্ট ভালো এবং শক্তিশালী, তারা গ্র“প পর্যায়ের খেলায় তাজিকিস্তানকেও হারিয়েছে। কোয়ার্টারফাইনালের আগে তিনদিনের বিরতি দলের খেলোয়াড়দের ওপর ভালো একটা প্রভাব ফেলবে বলে মনে করেন ফিলিস্তিন কোচ। তাছাড়া কুয়েতের আল সালমিয়াহ ক্লাবের হয়ে খেলা ডিফেন্ডার মাজেদ আবুসিদুর অর্ন্তভুক্তিকে ফিলিস্তিন কোচ দলের জন্য বাড়তি পাওনা হিসেবে দেখছেন।

ফিলিস্তিনকে গ্র“প পর্যায়ের দু’টি খেলাই বিকেল সাড়ে তিনটায় খেলতে হয়েছে। কোয়ার্টারফাইনাল ম্যাচটিও একই সময়ে হওয়ায় তার দল লাভবানই হবে বলে ফিলিস্তিন কোচের ধারনা।

কোয়ার্টাফাইনালের সম্ভাব্য ফলাফল সম্পর্কে কিরঘিজ কোচ পদকোরিয়তভ সরাসরি কিছু না বললেও তার দল ফিলিস্তিনের বিরুদ্ধে ভালো খেলার চেষ্টা করবে বলে জানালেন।

তিনি বলেন, তারা (ফিলিস্তিন) শক্তিশালী দল এবং টুর্নামেন্টে ভালো কিছু করার যোগ্যতা রাখে। বাংলাদেশের আবাহওয়ার সাথে তার দলের প্রথম দিকে খাপ খাওয়াতে সমস্যা হলেও এখন খেলোয়াড়রা সেই সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছে বলে জানান কিরঘিজ কোচ।

টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে পরাজয়ের কারণ হিসেবে পদকোরিয়তভ এখানকার ৩০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং পর্যাপ্ত বিশ্রামের অভাবকেই দায়ি করলেন। তবে পরবর্তীতে খেলোয়াড়রা কোচের পরিকল্পনা মাফিক খেলে কোয়ার্টাফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে নেয়।

টুর্নামেন্টের সি গ্র“প থেকে ফিলিস্তিন গুয়ামকে ১১ -- ০ গোলে, কম্বোডিয়াকে ৪ -- ০ গোলে হারিয়ে এবং বাংলাদেশের সাথে ১ -- ১ গোলে ড্রয়ের মাধ্যমে গ্র“প চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টাফাইনালে ওঠে। অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে ১ -- ০ গোলে হার, এবং তাজিকিস্তানের বিরুদ্ধে ১ -- ০ গোলে এবং ম্যাকাওয়ের বিরুদ্ধে ২ -- ০ গোলে জিতে ডি গ্র“পের রানার্স আপ হিসেবে শেষ আটে জায়গা করে নেয় কিরঘিজস্তান।