২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জার্মান দলের গোলরক্ষক জেন্স লেহম্যান

আর্সেনালের গোলরক্ষক জেন্স লেহম্যানকে ২০০৬ বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী স্বাগতিক জার্মানির গোলরক্ষক হিসেবে মনোনীত করা হয়েছে। জার্মান ফুটবল ফেডারেশন এই তথ্য ঘোষণা করে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

দুই বছর আগে সাবেক বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার এবং বর্তমানে জার্মান জাতীয় দলের কোচ জারগেন ক্লিন্সম্যান গোলরক্ষক নির্বাচনের ক্ষেত্রে মাঠে পর্যায়ক্রমে খেলোয়াড়াদের নামানোর সিদ্ধান্তের পর থেকেই আর্সেনালের গোলরক্ষক লেহম্যান এবং বার্য়ান মিউনিচের গোলরক্ষক অলিভার কানের মধ্যে থেকে জার্মানি দলের গোলরক্ষক কে হবেন তা নিয়ে বিতর্ক চলে আসছিল। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

জার্মান কোচ ক্লিন্সম্যান বরেন, “আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত এটা।”

২০০২ সালে জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন অলিভার কান।