২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের ইনজুরি তালিকায় এবার উইকেটকিপার জোন্স

অ্যাশেজ সিরিজ জয়ী ইংল্যান্ড দলের সদস্য উইকেটকিপার গ্যারেন্ট জোন্স বাম পায়ের ইনজুরির কারণে ভারতের বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে ম্যাচ খেলতে পারছেন না। এর ফলে ইনজুরির কবলে পড়া ইংলিশ ক্রিকেটারদের মধ্যে তিনি হলেন ষষ্ঠ খেলোয়াড়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2006, 10:33 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ইংল্যান্ডের মিডিয়া ম্যানেজার জেমস এভরি বলেন, “জোন্স বাম পায়ের ইনজুরিতে ভুগছেন এবং বোরবার ভারতের বিরুদ্ধে গোহাটিতে অনুষ্ঠেয় পঞ্চম ওয়ান ডে ম্যাচে তিনি খেলতে পারছেন না।”

ভারত সফরে কেভিন পিটারসনের পরে গ্যারেন্ট জোন্স হলেন ইংল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহকারী। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

গ্যারেন্ট জোন্সের ইনজুরির কারণে দলে সুযোগ পেয়েছেন ম্যাট প্রিঅর।