২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ এ-শ্রীলঙ্কা এ

বাংলাদেশ ‘এ’ দল শনিবার খুলনার বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে চলতি একদিনের ক্রিকেট সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে সফররত শ্রীলঙ্কা ‘এ’ দলের মুখোমুখি হতে যাচ্ছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 08:51 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করায় এ ম্যাচটি সিরিজ নির্ধারণী ম্যাচ হিসেবে বিবেচিত হচ্ছে।

বগুড়ায় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক বাংলাদেশ ৩০ রানে শ্রীলঙ্কাকে পরাজিত করে। খুলনায় দ্বিতীয় ম্যাচেই স্বাগতিক দলকে পাঁচ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফিরিয়ে আনে শ্রীলঙ্কা।

এর আগে দুই দল ঢাকা ও বগুড়ায় দু’টি চারদিনের ম্যাচে মুখোমুখি হয়। অবশ্য ওই ম্যাচ দু’টি অমীমাংসিত ড্র হয়েছে।