২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাক-ভারত দল ৩ টি টেস্ট ও ৭ টি ওয়ান ডে ম্যাচের দু’টি সিরিজ খেলবে

ভারত ও পাকিস্তান ৩ টি টেস্ট ও ৭ টি ওয়ান ডে ম্যাচের দু’টি সিরিজে পরস্পরের মুখোমুখি হবে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)’র একজন শীর্ষ কর্মকর্তা এ কতথ্য জানান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 01:11 PM

Updated : 26 Apr 2022, 03:33 PM

পিসিবি’র কার্যনির্বাহি পরিচালক সেলিম আলতাফ বলেন, “ভারত সফরে আমরা ৩ টি টেস্ট ও ৭ টি ওয়ান ডে ম্যাচ খেলবো এবং পাকিস্তান সফরে ভারতও সমসংখ্যাক ম্যাচ খেলবে। শেষবার আমরা যখন ভারত সফরে এসেছিলাম তখন আমরা ৬ টি ওয়াান ডে ম্যাচ খেলেছিলাম এবং এই বছর পাকিস্তান সফরে ভারত ৫ টি ওয়ান ডে ম্যাচ খেলেছিল।

তিনি আরও বলেন, “পরবর্তী পাঁচ বছর পাকিস্তান ও ভারত দলের মধ্যে ১৫ টি ওয়ান ডে ম্যাচ খেলার বিষয়ে পিসিবি লিখিতভাবে বিসিসিআই’কে জানাবে।

এদিকে ১৮ ও ১৯ এপ্রিল আবুধাবিতে দু’টি ওয়ান ডে ম্যাচ খেলবে উপমহাদেশের চিরপ্রতিদ্বন্দ্বী এই দুই দল।