ভিসা’র সাথে ৮ বছরের আর্থিক চুক্তি করলো ফিফা
কার্ড প্রতিষ্ঠান ‘ভিসা’র সাথে আট বছরের চুক্তি করেছে বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা।
ভিসা’র কর্পোরেট সম্পর্ক সংক্রান্ত সহ-সভাপতি মাইক শেরম্যান বলেন, ২০০৭ থেকে ২০১৪ পর্যন্ত চুক্তির মেয়াদ কার্যকর থাকবে এবং মাস্টারকার্ডের স্থলে ভিসা এখন থেকে কাজ করবে।
ভিসা’র এক বিবৃতিতে বলা হয়, ফিফা’র সাথে আমরা আট বছরের যৌথ চুক্তি করেছি এবং এর ফলে ফিফা’র বিশ্বকাপ এবং মহিলাদের বিশ্বকাপসহ সারা বিশ্বে ফিফা’র কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ৬ টি প্রতিষ্ঠানের অন্যতম অংশীদার হলো ভিসা।
২০১০ ও ২০১৪ সালের দু’টি বিশ্বকাপ টুর্নামেন্টে এই চুক্তির আয়ত্বে পড়েছে।
ফিফা’র সাথে ইতোমধ্যেই কোকা--কোলা, এডিডাস, সনি এবং হুন্ডাই কোম্পানি চুক্তিবদ্ধ হয়েছে।
