২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবল দেখতে জার্মানিতে যাবেন ইরানি প্রেসিডেন্ট

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনিজাদ জার্মানিতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বে নিজ দলের খেলা দেখার জন্য যেতে পারেন বলে জানিয়েছে সে দেশের ফুটবল ফেডারেশন।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2006, 09:19 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মোহাম্মদ আলী দাদকান বলেন, “বিশ্বকাপ ফুটবল দেখার জন্য প্রেসিডেন্ট জার্মানি সফর করতে পারেন। আমাদের প্রেসিডেন্ট ফুটবল ভালবাসেন। তিনি  দলের ফুটবলার সাথে নিয়মিত যোগাযোগ করেন এবং তাদের অনুপ্রাণিত করতে জার্মানি যাবার বিষয়টি বিবেচনা করছেন।”

ইসরাইল সম্পর্কে অবমাননাকর বক্তব্য এবং নাৎসিদের হাতে ৬০ লাখ ইহুদী নিহত হওয়ার বিষয়ে প্রশ্ন করার কারণে আহমাদিনিজাদ জার্মানিসহ সারা বিশ্বের সমালোচনার সম্মুখীন হন।

১১ জুন ইরান ন্যুরেমবার্গ স্টেডিয়ামে প্রথম ম্যাচের মেক্সিকোর মুখোমুখি হবে।