২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে আর্সেনাল ও বার্সেলোনা

চ্যাম্পিয়ন্স লিগের সেমি--ফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব আর্সেনাল এবং স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2006, 09:43 AM

Updated : 26 Apr 2022, 03:33 PM

তুরিনে আর্সেনাল ও জুভেন্টাসের মধ্যেকার ম্যাচটি গোলশূন্য ড্র হলে গানাররা প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলো।

অন্যদিকে শিরোপা প্রত্যাশী বার্সেলোনা নিজেদের মাটিতে বেনফিসাকে ২--০ গোলে পরাজিত করার মাধ্যমে চতুর্দশবারের মত চ্যাম্পিয়ন্স লিগের সেমি’তে খেলা নিশ্চিত করলো। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

লিসবেনে বার্সেলোনা ও বেনফিসার মধ্যেকার প্রথম লেগের ম্যাচটি গোলশূন্য ড্র হলেও দ্বিতীয় লেগের গুরুত্বপূর্ণ খেলায় ইনফর্মে থাকা ব্রাজিলিয়ান প্লেমেকার রোনাল্ডিনহো ও ক্যামারুনের স্ট্রাইকার স্যামুয়েল ইতো ঠিকই গোল করে দলকে শিরোপা জয়ের যোগ্য দাবিদার হিসেবে আবারও প্রমাণ করলো।

তুরিনে আর্সেনারের বিরুদ্ধে ম্যাচে জুভেন্টাস কখনই খেলার ছন্দে ছিল না। ম্যাচের ৭৭ মিনিটে আর্সেনালের খেলোয়াড় ইমানুল এবুইকে স্বাগতিক জুভেন্টাসের চেক মিডফিল্ডার পাভেল নেদভেদ মারাত্বকভাবে ফাউল করলে রেফারি তাকে লাল--কার্ড দেখিয়ে মাঠের বাইরে বের করে দেন। হাইবুরিতে প্রথম লেগের ম্যাচেও জুভেন্টাসের দুইজন ফুটবলারকে লাল--কার্ড দেখানো হয়।

বার্সেলোনার ফরোয়ার্ড রোনাল্ডিনহো ম্যাচের প্রথমদিকে পেনাল্টি থেকে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন। বেনফিসার গোলরক্ষক মার্সেলো মোরেতো ডান দিকে ঝাপিয়ে পড়ে দারুনভাবে গোলটি প্রতিহত করে দেন। তবে ম্যাচের ১৮ মিনিটের মাথায় ইউরোপের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডিনহো বার্সা’র অপর ফরোয়ার্ড ইতোর কাছ থেকে বল পেয়ে গোল করতে ভুল করেননি। বার্সা’র পক্ষে ম্যাচের ৮৮ মিনিটে অপর গোলটি করেন স্যামুয়েল ইতো।

চ্যাম্পিয়ন্স লিগের সেমি--ফাইনালে আর্সেনাল মুখোমুখি হবে স্প্যানিশ ক্লাব ভিলারিয়ালের এবং বার্সেলোনা মুখোমুখি হবে ছয়বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ী ইটালিয়ান ক্লাব এসি মিলানের।