২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টির বাগড়ায় চ্যালেঞ্জ কাপের কম্বোডিয়া- গুয়াম ম্যাচ পরিত্যক্ত

ভারী বৃষ্টিপাতের কারণে বুধবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ কাপের কম্বোডিয়া এবং গুয়ামের মধ্যকার দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2006, 08:03 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ভারী বৃষ্টির সাথে ঝড়ো বাতাসের কারণে মায়ানমারের রেফারী চো ইউ উইন ৩৯ মিনিটে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

বঙ্গবন্ধু স্টেডিয়ামের পুরো মাঠ বৃষ্টির পানিতে তলিয়ে গেলে সন্ধ্যা সাড়ে সাতটায় রেফারী যখন ম্যাচ পরিত্যক্তের ঘোষণা দেন তখন খেলা গোলশুন্য ছিল।

টুর্নামেন্টের কর্মকর্তারা নিজেদের মধ্যে আলোচনা করে পরে ম্যাচটির নতুন তারিখ ঘোষণা করবেন।

বৃষ্টির কারণে মঙ্গলবার কিরঘিজস্তান এবং ম্যাকাওয়ের মধ্যকার ম্যাচটিও পরিত্যক্ত হয়। একই ভেন্যুতে ম্যাচটি শুক্রবার বিকেল সাড়ে তিনটায় অনুষ্ঠিত হবে।