ব্রাজিল ২০০৬ বিশ্বকাপ শিরোপা জয় করতে পারে: ম্যারাডোনা
আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার ডিয়াগো ম্যারাডোনা মনে করেন, বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বিশ্বকাপ শিরোপা জয় করবে। তবে আর্জেন্টিনার চাইতে বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভাবনা কিছুটা বেশি ইংল্যান্ড, ইটালি ও জার্মানির।
১৯৮৬ সালে বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের কিংবদন্তি অধিনায়ক ম্যারাডোনা বলেন, “জার্মানিতে ৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিল শিরোপা ধরে রাখবে।”
তিনি আরো বলেন, “ব্রাজিল যদি শিরোপা ধরে রাখতে না পারে তাহলে ইংল্যান্ড, জার্মানি বা ইটালির বিশ্বকাপ শিরোপা জয়ের সম্ভবনা বেশি। তবে আমি মনেকরি ২০০২ সালের বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার বাজে ফলাফলের কারণে এবারের বিশ্বকাপে কেউ তাদের খাটো করে দেখবে না।”
তিনি বলেন, “জার্মানির বিশ্বকাপ ফুটবলে আমাদের সেরা ফুটবলার খেলা নিশ্চিত করতে হবে এবং তাদের শারীরিক অবস্থাও ভাল থাকতে হবে।”
বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত পর্বের প্রথম রাউন্ডে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইউরোপের ফুটবল পাওয়ারহাউজ নেদারল্যান্ড, বিশ্বকাপ ফুটবলে প্রথমবার অংশগ্রহণকারী সার্বিয়া ও মন্টিনিগ্রো এবং আফ্রিকান নেশন কাপ ফাইনালিস্ট আইভরি কোস্ট।
