অস্ট্রেলিয়ান প্রধান নির্বাচক ট্রেভর হন্সের পদত্যাগ
১০ বছর ধরে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের নির্বাচকদের প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর ট্রেভর হন্স ব্যবসায়িক কারণে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।
হন্স ১৯৯৩ সালে অস্ট্রেলিয়ান নির্বাচক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ১৯৯৬ সাল থেকে নির্বাচকদের চেয়ারম্যান হিসেবে কাজ করছেন। অস্ট্রেলিয়া ক্রিকেট দল তার দায়িত্বকালীন সময়ে বিশ্বকাপ ক্রিকেটসহ বিভিন্ন সিরিজে সফলতা পায়।
হন্স বলেন, “আমি কাজটি বেশ উপভোগ করেছি এবং আমি আশাকরি আমার অবদান অস্ট্রেলিয়ান ক্রিকেটকে সামনের দিকে কিছুটা পথ এগিয়ে নিয়ে যাবে।
হন্স নির্বাচক হিসেবে থাকাকালিন সময়ে অস্ট্রেলিয়া ৩৫ টি টেস্ট জয় করেছে, ড্র করেছে ৫ টি এবং পরাজিত হয়েছে মাত্র ৬ টিতে।
তবে সম্প্রতি হন্সের ক্রিকেটার নির্বাচন পদ্ধতি নিয়ে কিছুটা সমালোচনারও সৃষ্টি হয়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান ক্রেইগ ও’কনোর জানান, অস্ট্রেলিয়া দলকে বিশ্বের শীর্ষ টেস্ট ও ওয়ান ডে দলে পরিণত করার পেছনে তার ভূমিকা মূখ্য।
