ইউনিসেফের শুভেচ্ছা দূত হলেন ফেদেরার
সুইস টেনিস তারকা রজার ফেদেরারকে বিশ্ব শিশু তহবিল ‘ইউনিসেফ’-এর শুভেচ্ছাদূত মনোনীত করা হয়েছে।
ইংল্যান্ডের অধিনায়ক ডেভিড বেকহ্যামের পর আন্তর্জাতিকমানের ক্রীড়া ব্যক্তিত্ব ফেদেরার ইউনিফের শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্বপালন করবেন।
২৪ বছর বয়সি ফেরেদার বলেন, “মনোনয়নে আমি খুবই আনন্দিত এবং সম্মানীত বোধ করছি।”
ইউনিসেফ-এর নির্বাহি পরিচালক অ্যান ভিনিম্যান বলেন, “রজারের রয়েছে অসাধারণ উদ্যমতা এবং বিশ্বের শিশুদের জীবনযাত্রার উন্নতি--সাধনের প্রতিভা।”
২০০৩ সালে ফেদেরার তার মায়ের দেশ দক্ষিণ আফ্রিকার অসহায় শিশুদের জন্য নিজেই তহবিল গঠন করেন।
গত বছর ফেদেরার আহবানে এটিপি টেনিসের সকল তারকা খেলোয়াড়রা সুনামীর তান্ডবে অসহায় শিশুদের জন্য তহবিল গঠনের লক্ষ্যে আয়োজিত র্যালিতে যোগদান করে।
