বগুড়ায় প্রথম ওয়ানাডেতে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-শ্রীলংকা
বাংলাদেশ এ দল বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে মঙ্গলবার প্রথম ওয়ানডেতে শ্রীলংকা এ দলের মুখোমুখি হচ্ছে।
এর আগে বাংলাদেশ ও শ্রীলংকা দল ঢাকা ও বগুড়ায় দুটি চারদিনের ম্যাচে অংশ নেয়। দুটি ম্যাচেই ফলাফল আসেনি।
পরবর্তী দুটি ওয়ানডে ৬ ও ৮ এপ্রিল খুলনায় অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ এ স্কোয়াড: নাজমুস সাদত, মেহরাব হোসেন, তুষার ইমরান (অধিনায়ক), নাজিম উদ্দিন, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, ফরহাদ রেজা, সগীর হোসেন, মোহাম্মদ শরীফ, শাফাক আল জাবির, নাদিফ চৌধুরী, নাজমুল হোসেন এবং এহসানুল হক সেজান।
