চ্যালেঞ্জ কাপে ফিলিস্তিনের জয়, ফিলিপাইনের সাথে ড্র করেছে ভারত
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সোমবার এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের সি গ্র“পের খেলায় ফিলিস্তিন ৪ -০ গোলে বিধ্বস্ত করেছে কম্বোডিয়াকে।
ফিলিস্তিন টানা দুই ম্যাচ জিতে গ্র“পের শীর্ষে রয়েছে। প্রথম ম্যাচে গুয়ামকে ১১ - ০ গোলে হারায় ফিলিস্তিন।
অন্যদিকে এমএ আজিজ স্টেডিয়ামে এ গ্র“পে ভারত ও ফিলিপাইনের মধ্যকার খেলাটি ১ - ১ গোলে ড্র হয়েছে। ভারত তাদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ২ -০ গোলে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে এসেই হোঁচট খেল শক্তিশালী ভারত।
