২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপে জয় পেয়েছে পাকিস্তান, নেপাল, তাজিকিস্তান এবং শ্রীলঙ্কা (রাউন্ড আপ)

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রোববার এএফসি চ্যালেঞ্জ কাপের ডি গ্র“পের খেলায় দ্বিতীয়ার্ধে মোহাম্মদ ঈসার একমাত্র গোলে পাকিস্তান শক্তিশালী প্রতিপক্ষ কিরঘিজস্তানকে হারিয়ে মূল্যবান এক জয় পেয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 09:52 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বাঁ প্রান্ত থেকে ডিফেন্ডার আদেলের বানিয়ে দেওয়া বলে বাঁ পায়ের শটে কিরঘিজ গোলক্ষককে পরাস্ত করেন ঈসা।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের বি গ্র“পে নেপাল ২ -- ০ গোলে ভুটানকে হারিয়ে প্রথম ম্যাচেই জয়ের স্বাদ নিয়েছে। বিজয়ী দলের পক্ষে দু’টি গোলই করেন প্রদীপ মহারাজন।

এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে তাজিকিস্তান ৪ -- ০ গোলে ম্যাকাওকে এবং চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে শ্রীলঙ্কা ১ -- ০ গোলে ব্র“নাইকে হারায়।

সাত ম্যাচ পর জয়ের দেখা পাওয়া পাকিস্তান ম্যাচের দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করে খেলে এবং এই অর্ধের ১৩ মিনিটে কাংখিত জয়সূচক গোল আদায় করে নেয়। তবে প্রথমার্ধে দু’দলের খেলার মধ্যেই ছিল সতর্কতার ছাপ।

ম্যাচে কিরঘিজস্তান বলের ওপর নিয়ন্ত্রন প্রতিষ্ঠা করে খেললেও শুধুমাত্র ফরোয়ার্ডদের ব্যর্থতার কারণে পরাজয় নিয়ে তাদের মাঠ ছাড়িতে হয়েছে। অন্যদিকে সাফ চ্যাম্পিয়নশীপের পর দলে ব্যাপক পরিবর্তন আনা পাকস্তান দ্রুততার সাথে আক্রমনে গিয়ে বেশ কয়েকটি গোলের সুযোগ তৈরী করতে সক্ষম হয়।

গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে আদেল একেবারে কিরঘিজস্তানের গোলমুখে বল পেয়ে জালে ঠেলতে ব্যর্থ হন। গোলপোষ্টোর সামনে দাঁড়িয়ে থাকা আদেলকে বল বাড়িয়ে দিয়েছিলেন হামজা।

৫৮ মিনিটে আসে পাকিস্তানের আনন্দের মুহূর্তটি। সেই আদেলেরই বাড়িয়ে দেওয়া পাসে বাঁ পা ছুঁয়ে সাত ম্যাচ পর পাকিস্তানকে গোল এনে দেন ঈসা। ৭৬ মিনিটে আরেকটি গোলের সুযোগ পেয়েছিলেন ঈসা। কিন্তু কিরঘিজ ডিফেন্ডারদের কাটাতে সক্ষম হলেও বল মাঠের বাইরে পাঠিয়ে সহজ সুযোগটি নষ্ট করেন সুযোগসন্ধানী এই পাকিস্তানি।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে নেপাল এবং ভুটানের মধ্যকার ম্যাচটি লোডশেডিংয়ের কবলে পড়ে মাঝপথে ১৬ মিনিট বন্ধ থাকে। প্রথমার্ধের ৪০ মিনিটের সময় লোডশেডিংয়ের কারণে পুরো স্টেডিয়াম অন্ধকারে ঢেকে যায়।

ম্যাচের প্রথমার্ধ গোলশুন্যভাবে শেষ হলেও ৫৯ ও ৭১ মিনিটে দু’টি গোল করেন নেপালের প্রদীপ মহারাজন।