২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যালেঞ্জ কাপে তাজিকিস্তানের সহজ সূচনা, শ্রীলঙ্কার কষ্টার্জিত জয় (লিড)

ফেবারিট তাজিকিস্তান এএফসি চ্যালেঞ্জ কাপে সহজ সূচনা করেছে। রোববার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ডি গ্র“পের খেলায় তাজিকিস্তিান ৪ -০ গোলে হারিয়েছে ম্যাকাওকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 07:47 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

মিডফিল্ডার খুরশেদ মাখমুদভ, ইউসুফ রাবিয়েভ, ওনরাগুইম মাখমুদভ এবং বদলী খেলোয়াড় রুস্তম খোজায়েভ বিজয়ী দলের হয়ে একটি করে গোল করেন।

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে বদলী খেলোয়াড় বীরারতেœ জয়সুরিয়ার একমাত্র গোলে শ্রীলঙ্কা সি গ্র“পে নিজেদের প্রথম খেলায় ব্র“নাইকে হারিয়েছে। খেলার ৭২ মিনিটে ডান প্রান্ত থেকে বল পেয়ে গোলটি করেন জয়সুরিয়া।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে শক্তিশালী তাজিকিস্তান শুরু থেকেই মাঝমাঠ এবং আক্রমনভাগের নিয়ন্ত্রন নিয়ে পুরো নব্বই মিনিটই আধিপত্য বিস্তার করে খেলে। তবে ম্যাচের ধারা অনুযায়ী তাজিকিস্তান আরও বড় ব্যবধানে জয়ী হতে পারতো। সেটা সম্ভব হয়নি ম্যাকাওয়ের গোলরক্ষক হগ মিং চুয়ের কল্যানে। পারফরম্যান্সের দিক দিয়ে দলের সকলকেই ছাড়িয়ে গেছেন মিং চু।

দশ মিনিটে বাঁ দিক থেকে হাকিমভের কাছ থেকে বল পেয়ে হেডের সাহায্যে প্রথম গোলের সূচনা করেন মাখমুদভ। তিন মিনিট পরই গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন ইউসুফ। ওদিল ইরগাসভের তীব্র শটটি ম্যাকাওয়ের গোলবারে লেগে ফিরে আসলে ফিরতি বলে টোকা দিয়ে বল জালে জড়াতে ভুল করেননি ইউসুফ।

পরবর্তী সাত মিনিটে মিডফিল্ডার ইরগাসভ এবং মাখমুদভের দু’টি প্রচেষ্টা ম্যাকাও গোলরক্ষক মিং চু ব্যর্থ করে দেন।

৩০ মিনিটে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন ম্যাকাও স্ট্রাইকার চিয়ং। সুবিধাজনক অবস্থানে থেকে বল বাইরে পাঠিয়ে দেন চিয়ং।

বিরতির পর দু’দলের খেলোয়াড়দেরই ক্লান্ত মনে হলেও তাজিকিস্তানের স্ট্রাইকাররা গোল করা থেকে বিরত থাকেননি।

দ্বিতীয়ার্ধের দশ মিনিটে ম্যকাওয়ের ডিফেন্ডাররা হাকিমভের একটি বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগসন্ধানী ওনরাগুইম মাখমুদভ তৃতীয় গোলটি করেন ডান পায়ের তীব্র শটে।

খেলার ৭৭ মিনিটে বদলী খেলোয়াড় রুস্তম খোজায়েভ ম্যাকাওয়ের সীমানার মধ্যে তাদের দুই ডিফেন্ডারকে চমৎকারভাবে কাটিয়ে বল জালে পাঠিয়ে দিলে চার গোলের পরিস্কার ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে তাজিকিস্তান।