২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্প্যানিশ লিগে রিয়াল মাদ্রিদ ১০ জন নিয়েই ড্র করলো বার্সেলোনার সাথে

ম্যাচের প্রথমার্ধে রবার্তো কার্লোসকে মাঠের বাইরে বের করে দেওয়ার পরও রিয়াল মাদ্রিদ ১-১ গোলে ড্র করেছে প্রতিপক্ষ বার্সেলোনার বিরুদ্ধে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2006, 12:35 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

ব্রাজিলিয়ান ডিফেন্ডার কার্লোসকে রেফারি পরপর দু’টি হলুদ কার্ড দেখান। প্রথমবার কার্লোস বার্সা’র ফরোয়ার্ড লারসনকে ফাউল করলে রেফারি পেনাল্টির সিদ্ধান্ত দিলে তিনি রেফারির সাথে তর্কে লিপ্ত হন। রেফারি তাকে হলুদ কার্ড দেখান এবং পরে আবারও বাক--বিতন্ডে জড়িয়ে পড়লে তাকে দ্বিতীয়বার হলুদ কার্ড দেখান।

নিজেদের মাটিতে ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডিনহোর গোলে বার্সেলোনা এগিয়ে যায়। তবে ম্যাচে সমতা ফিরিয়ে আনেন আরেক ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনাল্ডো।

ম্যাচের প্রথমার্ধের তুলনায় বার্সা দ্বিতীয়ার্ধে ভাল নৈপুণ্য প্রদর্শন করে। হেনরিক লারসন গোল করার দু’টি সুযোগ নষ্ট করেন।

ম্যাচ ড্র করার পরও প্রিমিরা লিগ পয়েন্ট তালিকার বর্তমানে শীর্ষে অবস্থানরত বার্সেলোনা ১১ পয়েন্টে এগিয়ে রয়েছে রিয়াল মাদ্রিদের চেয়ে।