মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন ফিফা প্রধান ব্লাটার
ফিফা সভাপতি সেফ ব্লাটার প্রথমবারের মত বাংলাদেশ সফরের পর রোববার সকালে মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।
যুব ও ক্রীড়া মন্ত্রী ফজজুর রহমান তাকে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উচ্চপদস্থ কমকর্তারাও উপস্থিত ছিলেন।
শনিবার বিশ্ব ফুটবল পরিচালনা পর্ষদ ফিফা’র সভাপতি সেফ ব্লাটার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এশিয়ার মহাদেশের অন্যতম বৃহৎ ফুটবল টুর্নামেন্ট ‘এএফসি চ্যালেঞ্জ কাপ’ উদ্বোধন করার জন্য ঢাকায় আসেন।
