প্রোটিয়াসদের বিরুদ্ধে শেষ টেস্টের প্রথম ইনিংসে বিপর্যস্ত অসিরা
দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলারদের অগ্নিঝরা বিধ্বংসি বোলিংয়ের সামনে জোহানেসবার্গে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে অস্বস্তিকর পরিস্তিতিতে পড়েছে সফরকারী অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
নিজের শততম টেস্টে অসি উদ্বোধনী ব্যাটসম্যান জাস্টিন ল্যাঞ্জার আহত হয়ে মাঠ ছাড়েন। প্রোটিয়াস ফাস্ট বোলার মাখায়া এনটিনির প্রথম বল ল্যাঞ্জারের হেলমেটে গিয়ে আঘাত হানে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
স্বাগতিক দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩০৩ রান। জবাবে দিন শেষে অস্ট্রেলিয়া সংগ্রহ করে ৭ উইকেটে ২৪৬ রান। অসিদের পক্ষে মাইক হোসি সর্বোচ্চ ৭৩ রান করেন। প্রোটিয়াস পেসার মাখায়া এনটিনি ৮০ রানের বিনিময়ে তুলে নেন ৫ টি উইকেট।
প্রোটিয়াস ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্সের দায়িত্বশীল ৯৩ রান এবং নিকি বোয়ের ৪৩ রানের উপর ভর করে প্রোটিয়াসরা প্রথম ইনিংসে সংগ্রহ করে ৩০৩ রান।
ল্যাঞ্জার আহত হয়ে মাঠ ছাড়ার কিছু সময় পর সেই মাখায়া এনটিনির বলেই আউট হয়ে প্যাভিলিয়ানে ফিরে যান অপর উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু হেইডেন।
প্রথম দুই টেস্টের সেঞ্চুরিয়ান পন্টিং ও ডেমিয়েন মার্টিনকেও অল্প রানের মধ্যে ফিরিয়ে দেন এনটিনি। এরপর ফিরে যান এন্ড্রু সাইমন্ড।
অসি উইকেটকিপার-ব্যাটসম্যান এডাম গিলক্রিস্টকে ব্যক্তিগত ১২ রানের মাথায় আন্দ্রে নেল ফিরিয়ে দেন।
