২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় শ্রীলঙ্কা এ-বাংলাদেশ এ দলের মধ্যকার দ্বিতীয় চারদিনের ম্যাচ ড্র

শহীদ চান্দু স্টেডিয়ামে সফরকারী শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে বাংলাদেশের দ্বিতীয় চারদিনের ম্যাচটি শনিবার ড্র হয়েছে। 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 09:41 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

জয়ের জন্য ৩২৮ রানের লক্ষ্যে পেছনে ছুটে বাংলাদেশ ম্যাচের চতুর্থ ও শেষ দিনে চার উইকেটে ৮৭ রান তুলতে সক্ষম হয়। নাফিস ইকবাল ২৬ এবং জামালউদ্দিন বাবু ৩০ রানে অপরাজিত থাকেন।

এর আগে শ্রীলঙ্কা তিন উইকেটে ৫১ রান নিয়ে দিনের খেলা শুরু করে শেষ পর্যন্ত নয় উইকেটে ২২৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে। গজনায়েকে ৫৯, ওয়ার্নাপুরা ৪২ এবং মেন্ডিস ৩৮ রান করেন।

তাপস বৈশ্য এবং মেহরাব হোসেন জুনিয়র দু’টি করে উইকেট লাভ করেন।