২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপে কম্বোডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের কষ্টার্জিত জয়

প্রতিপক্ষের কঠিন প্রতিরোধের মধ্য দিয়ে বাংলাদেশ এএফসি চ্যালেঞ্জ কাপের অভিযান শুরু করেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শনিবার সি গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিরুদ্ধে ২ -- ১ গোলের এক কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2006, 09:26 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

বাংলাদেশের পক্ষে আলফাজ আহমেদ এবয়ং জাহিদ হোসেন এমিলি একটি করে গোল করেন। কম্বোডিয়ার হয়ে একটি গোল পরিশোধ করেন চান রিথি।

এর আগে ফিফা সভাপতি জোসেপ এস ব্লাটার টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন এবং যৌথবাহিনী, বাফা এবং স্পন্দন শিল্পী গোষ্ঠিীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন। ব্লাটার পরে দুই দলের ফুটবলারদের সাথে পরিচিত হন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, এএফসির সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি এসএ সুলতান এ সময় উপস্থিত ছিলেন।

ম্যাচের শুরু থেকে বাংলাদেশের মাঝমাঠের দখল নিয়ে খেলা শুরু করে এবং অভিজ্ঞ আলফাজের গোলের সুবাদে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে। কিন্তু দ্বিতীয়ার্ধে অগোছালোভাবে খেললে শেষ পর্যন্ত ২ -- ১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা। কম্বোডিয়া এই ম্যাচসহ টানা ৫৪ ম্যাচে জয় বঞ্চিত রয়েছে।

দলের এমন হতশ্রী অবস্থার মধ্যেও নিজের পারফরম্যান্স দিয়ে উজ্জ্বল ছিলেন গোলরক্ষক আমিনুল হক। আমিনুলের অভিজ্ঞতার জন্যই বাংলাদেশ প্রতিপক্ষের বেশ কয়েকটি জোরালো আক্রমন থেকে বেঁচে গেছে।

২৭ মিনিটেই এগিয়ে যাওয়ার সম্ভাবনা জাগিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রতিপক্ষের বক্সের মধ্য থেকে আলফাজের প্রচেষ্টা ব্যর্থ করে দেন কম্বোডিয়ার গোলরক্ষক আউক মিক। মিডফিল্ডার মনোয়ার ফিরতি বল পেয়েও সহজ সুযোগ নষ্ট করেন।

এক মিনিট পর আর ভুল করেননি আলফাজ। এমিলির কাছ থেকে বল পেয়ে কম্বোডিয়ার একজন ডিফেন্ডার এবং গোলরক্ষককে ফাঁকি দিয়ে আলফাজ বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়ে গ্যালারী ভর্তি দর্শক।

এরপর ৩৮ মিনিটে কম্বোডিয়ার চান রিথির একটি দুর্দান্ত ফ্রিকিক থেকে দলকে রক্ষা করেন আমিনুল।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল সংখ্যা দুইয়ে উন্নীত করেন এমিলি। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটে কম্বোডিয়ার মিডফিল্ডার সোক বুনথেং নিজেদের সীমানার মধ্যে বাংলাদেশের উইংগার পারভেজ বাবুকে অবৈধভাবে বাধা দিয়ে পেনাল্টিার বাঁশি বাজান রেফারী হেই তান।

কিন্তু পাঁচ মিনিট পরই পাল্টা একটি পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমিয়ে আনেন চান রিথি। ডিফেন্ডার নজরুল নিজেদের সীমানার মধ্যে প্রতিপক্ষের কাউচ সোকুমফেককে ফাউল করলে পেনাল্টি পায় অতিথিরা।

এরপর বেশ কয়েকবারই বাংলাদেশ সীমানায় হানা দেয় কম্বোডিয়া। কিন্তু আমিনুলের দৃঢ়তার কাছে তাদের সব প্রচষ্টা মুখ থুবড়ে পড়লে জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।

এদিকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে টুর্নামেন্টের এ গ্র“পের খেলায় চাইনীজ তাইপে একমাত্র গোলে হারিয়েছে ফিলিপাইনকে। ম্যাচের ১৮ মিনিটে বিজয়ী দলের ডব্লিউএল চুয়াং গোলটি করেন।

এর আগে একই মাঠে গ্র“পের প্রথম ম্যাচে ভারত ২ -- ০ গোলে হারায় আফগানিস্তানকে।