এএফসি চ্যালেঞ্জ কাপে ফিলিস্তিনের উড়ন্ত সূচনা, ভারতের সহজ জয় (লিড)
ফাহাদ আত্তালের জোড়া হ্যাটট্রিকে ফিলিস্তিন শনিবার এএফসি চ্যালেঞ্জ কাপে উড়ন্ত সূচনা করেছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের সি গ্র“পে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিন ১১ -- ০ গোলে বিধ্বস্ত করেছে দুর্বল গুয়ামকে।
টুর্নামেন্টের র্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকা ফিলিস্তিনের ফাহাদ আত্তাল ছয়টি, বদলী খেলোয়াড় জিয়াদ আলকোর্দ দু’টি এবং আহমেদ কেশকেশ, ফ্রান্সিসকো এ টুরা ও ইসমাইল আল আমর একটি করে গোল করেন।
অন্যদিকে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে এ গ্র“পের প্রথম খেলায় ভারত দুই গোলে হারিয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানকে। খেলার দুই অর্ধে জাভিয়ারের সহায়তায় একটি করে করেন বিমল।
যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন নিজ দেশে ফুটবল অনুশীলনের জন্য একটি মাঠও না পেলেও ম্যাচের প্রথম থেকেই গুয়ামের উপর আধিপত্য বিস্তার করে খেলে এবং একতরফা ম্যাচের প্রথমার্ধেই আট গোলে এগিয়ে যায়। ফিফা র্যাংকিংয়ে ২০৪ নম্বরে অবস্থানকারী গুয়াম গত ২০০৫ সালে ইএএফএফ চ্যাম্পিয়নশীপে কোরিয়ার বিরদ্ধে ০ -- ২১ গোলে হার মেনেছিল।
ছয় মিনিটে বাঁ দিক থেকে ফাদি সালেমের কাছ থেকে বল পেয়ে প্রথম গোলের সূচনা করেন আহমেদ কেশকেশ। ১৪ মিনিটে ফাহাদ নিজের প্রথম গোল করেন। ফ্রান্সিসকোর সহায়তায় দলের পক্ষে তৃতীয় গোলটিও করেন ফাহাদ।
২২ মিনিটে ফ্রান্সিসকো ৪০ গজ দুর থেকে বাঁ পায়ের তীব্র শটে গুয়ামের গোলরক্ষক ব্রেটকে পরাজিত করে চতুর্থ গোল করেন। চার মিনিট সায়েব জানদেয়ার ফ্রিকিক থেকে বল পেয়ে প্রথম হ্যাটট্রিক পূরণ করেন ফাহাদ (৫ -- ০)।
ষষ্ঠ গোলটিও আসে ফাহাদের পা থেকে। ৩৯ মিনিটে ফিলিস্তিন দলের হয়ে সপ্তম গোলটি করেন ইসমাইল আল আমর। দলের অষ্টম এবং নিজের পঞ্চম গোল করেন ফাহাদ।
আট গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে অনেকটা ঢিলেঢালাভাবে খেলে ফিলিস্তিন। ৬০ মিনিটে নবম এবং ছয় মিনিট পর দশম গোল দু’টি করেন ফিলিস্তিনের বদলী খেলোয়াড় জিয়াদ। খেলা শেষ হওয়ার পাঁচ মিনিট আগে বিজয়ী দলের পক্ষে একাদশ গোল করেন ফাহাদ।
