নাসদাক ওপেন টেনিসের ফাইনালে ফেদেরার ও লুবিসিস
শীর্ষ বাছাই সুইস তারকা রজার ফেদেরার নাসদাক-১০০ ওপেন টেনিসের সেমি ফাইনালে স্পেনের প্রতিদ্বন্দ্বী ডেভিড ফেরারকে পরাজিত করেছেন। ফাইনালে তিনি মুখোমুখি হবেন ক্রোয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী ইভান লুবিসিসের।
ফেদেরার সরাসরি ৬-১, ৬--৪ সেটে ফেরারকে সহজেই পরাজিত করেন। অপরদিকে ক্রোয়েশিয়ান লুবিসিস ৬--১, ৬--২ সেটে তৃতীয় বাছাই ডেভিড নেলবেনডায়েনকে পরাজিত করে এই মৌসুমে তৃতীয়বারের মত এটিপি ইভেন্টের ফাইনালে উঠলেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
সুইস টেনিস সম্রাট ফেদেরার দুই সপ্তাহ আগে ইন্ডিয়ান ওয়েলস টুর্নামেন্টের সেমি’তে ২৬ বছর বয়সি লুবিসিসকে পরাজিত করার পর আবার মায়ামিতে দ্বিতীয়বারের মত মুখোমুখি হতে যাচ্ছেন।
