অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একাই লড়ছেন প্রিন্স
জোহানেসবার্গে অ্যাশওয়েল প্রিন্সের অপরাজিত ৭৯ রানের উপর ভিত্তি করে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিন শেষে দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে ২৩৮ রান সংগ্রহ করে।
স্টুয়ার্ট ক্লার্ক, ব্রেট লী এবং মাইকেল ক্যাসপ্রোউইচের দুর্দান্ত বোলিংয়ের সামনে স্বাগতিক প্রোটিয়াসদের প্রথম চার উইকেটের পতন ঘটে ১৪০ রানে।
কিন্তু প্রিন্স এবং মার্ক বাউচারের জুটি চা বিরতীর আগ পর্যন্ত ৭২ রান যোগ করে দলকে বিপদ থেকে উদ্ধার করে। অসি অলরাউন্ডার এন্ড্রু সাইমন্ডের বলে এলবিডব্লিউ হয়ে বাউচার প্যাভিলিয়ানে ফিরে যান। মার্ক বাউচারকে ব্যক্তিগত ২৪ রানের মাথায় ফিরিয়ে দেন এন্ড্রু সাইমন্ড। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
আলোর স্বল্পতার কারণে নির্ধারিত সময়ের আগেই তৃতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ করার সিদ্ধান্ত নেন আম্পায়ারা।
নিয়মিত অধিনায়ক গ্রায়েম স্মিথের অনুপস্থিতিতে প্রোটিয়াসদের প্রথমবারের মত নেতৃত্ব দেন অলরাউন্ডার জ্যাক ক্যালিস। টস জিতে ক্যালিস ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেও দুই প্রোটিয়াস উদ্বোধনী ব্যাটসম্যান প্রথম ইনিংসের শুরুটা ভাল করতে পারেননি।
অসি ফাস্ট বোলার স্টুয়ার্টের বলে এবি ডি ভিলিয়ারস ব্যক্তিগত ১২ রানের মাথায় মিড--অফে দাঁড়ানো ড্যামিয়েন মার্টিনের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়ানে ফিরে যান।
তিন ওভার পরেই ক্যাসপ্রোউইচের বলে আউট হয়ে ফিরে যান হার্শেল গিবস। প্রোটিয়াস ব্যাটসম্যান বুটা ডিপেনার আক্রমণাত্বক ব্যাটিং করেন। তিনি ক্যালিসের সাথে জুটি বেঁধে ৫৯ রানের মূল্যবান জুটি গড়ে তোলেন। ডিপেনার ৭ টি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করার পর অসি ফাস্ট বোলার স্টুয়ার্টের বলে আউট হন।
অপরদিকে ব্রেট লী’র চমৎকার অফ--কাটার বলে ধরাশায়ী হন ক্যালিস।
এরপর নতুন দু’জন ব্যাটসম্যান ক্রিজে এসে পরিস্থিতি সামলাতে চেষ্ট করেন। কিন্তু অসি লেগস্পিনার শেন ওয়ার্ন বল করতে এসেই তুলে নেন জ্যাক রুডল্ফের উইকেটটি। পঞ্চম উইকেট জুটিতে প্রিন্স ও রুডল্ফ ৫৫ রান যোগ করার পর ওয়ার্নের বলে স্লিপে দাঁড়ানো হেইডেনের হাতে ক্যাচ তুলে দেন রুডল্ফ।
