২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসদাক ১০০ ওপেন টেনিসের সেমি’তে ফেদেরার

শীর্ষ বাছাই সুইস তারকা রজার ফেদেরার নাসদাক--১০০ ওপেন টেনিসের সেমি ফাইনালে উঠতে সমর্থ হলেও পরাজিত হয়েছেন আমেরিকার এন্ডি রডিক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2006, 02:27 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

এই মাসে দ্বিতীয়বারের আমেরিকার প্রতিদ্বন্দ্বী জেমস ব্ল্যাককে পরাজিত করলেন ফেদেরার। তিনি সরাসরি ৭--৬, ৬--৪ সেটে পরাজিত করে যুক্তরাষ্ট্রের মাটিতে ৪৬ তম জয় পান। আমেরিকান প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এটি তার ২৫ তম জয়। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

স্পেনের ফেরারের কাছে পরাজিত হয়েছেন সাবেক শীর্ষ টেনিস খেলোয়াড় এন্ডি রডিক। ফেরার ৬--৩, ৪--৬, ৬--৪ সেটে রডিককে পরাজিত করেন।

রডিক শেষবার শিরোপা জয় করেছিলেন গত বছরের অক্টোবরে।

এদিকে মহিলা বিভাগের সেমি’তে ইউএস ওপেন শিরোপাধারী রাশিয়ান কুজনেতসোভা ৬--১, ৬--৪ সেটে এমিলি মরেসমোকে পরাজিত করে নাসদাক--১০০ ওপেন টেনিসের ফাইনালে সহজেই উঠেছেন ।

চতুর্থ বাছাই রাশিয়ান মারিয়া শারাপোভা এবং মস্কো বংশোদ্ভূত ফরাসি প্রতিদ্বন্দ্বী তাতিয়ানা গলভিনের মধ্যেকার ম্যাচ বিজয়ীর মুখোমুখি হবেন কুজনেতসোভা।