২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ণাঢ্য উদ্বোধনের অপেক্ষায় এএফসি চালেঞ্জ কাপ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১ এপ্রিল এএফসি চ্যালেঞ্জ কাপের বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের ব্যাপ্তি হবে ২০ মিনিট।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2006, 07:46 PM

Updated : 26 Apr 2022, 03:32 PM

সন্ধ্যা ছয়টায় বাংলাদেশ এবং কম্বোডিয়ার ম্যাচের মধ্য দিয়ে ফিফা সভাপতি জোসেপ এস ব্লাটার আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন। এর আগে অবশ্য বিকেল সাড়ে তিনটায় ফিলিস্তিন এবং গুয়াম খেলবে টুর্নামেন্টের প্রথম ম্যাচ।

প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের সমাপনী দিন (১৬ এপ্রিল) উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মেলন কক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উদ্বোধনী এবং সমাপনী অনুষ্ঠান সাব কমিটির চেয়ারম্যান কর্ণেল হান্নান শরীফ। কমিটির সম্পাদক মেজর নাজিউর আলমসহ কমিটির অন্যান্য সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি, ইতিহাস -- ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করা হবে বলে জানান কর্ণেল হান্নান।

তিনি জানান, উদ্বোধনী অনুষ্ঠানের সময়সীমা এএফসি কর্তৃক বেঁধে দেওয়া হলেও এই অল্প সময়ের মধ্যেই সেনা, নৌ, বিমানবাহিনী, আনসার, বাফা এবং স্পন্দনের সহযোগিতায় অনুষ্ঠানটি বর্ণাঢ্য করার চেষ্টা করা হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জোসেপ ব্লাটার বিকেল সাড়ে পাঁচটায় স্টেডিয়ামে প্রবেশ করবেন। এ সময় সম্মিলিত বাদক দল শুভেচ্ছা সঙ্গীত পরিবেশন করবে। এর পরপরই অশ্বারোহী পুলিশ বাহিনী টুর্নামেন্টে অংশগ্রহনকারী ১৬ টি দেশের জাতীয় পতাকা নিয়ে মাঠে প্রবেশ করবে।

সেপ ব্লাটারের আসনগ্রহনের পরপরই সেনাবাহিনী, বিডিআর এবং বাংলাদেশ আনসারের ১৫০ সদস্য ‘ডবষপড়সব ঃড় উযধশধ ঔড়ংবঢ়য ঝ. ইষধঃঃবৎ ্ গড়যধসবফ ইরহ ঐধসসধস’ লেখা ব্যানার ডিসপ্লে করবে।

এরপর পাঁচ মিনিট ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে বাফা এবং স্পন্দন শিল্পী গোষ্ঠীর ১৫০ শিল্পী। সেপ ব্লাটার বেলুন, কবুতর এবং ফেস্টুন ওড়ানোর মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধন করবেন।

উদ্বোধনী ম্যাচের আগে সেপ ব্লাটার বাংলাদেশ এবং কম্বোডিয়ার ফুটবলারদের সাথে পরিচিত হবেন।