পুরো শক্তির দল নিয়েই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া
এপ্রিলে বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রতিশ্র“তিশীল অফ স্পিনার ড্যান কালেন। সফরে অসি দলে একমাত্র পরিবর্তনই এটা। আর কালেনকে জায়গা করে দিতে দল থেকে বাদ দেওয়া হয়েছে মিডিয়াম পেসার মাইক লুইসকে। তবে অসি টেস্ট দলে কোন পরিবর্তন হয়নি।
অসি নির্বাচকরা কালেনকে দলে টানা ছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলা ১৪ জনের স্কোয়াডটিই অপরিবর্তিত রেখেছেন।
দলে অতিরিক্ত একজন স্পিনার হিসেবে ড্যান কালেনকে নেওয়া প্রসঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যান ট্রেভর হান্স জানিয়েছেন, বাংলাদেশে একজন বাড়তি স্পিনার খেলানোর সুযোগ কাজে লাগাতেই কালেনকে দলে অর্ন্তভুক্ত করা হয়েছে। তাছাড়া অস্ট্রেলিয়ার হয়ে খেলার অভ্যাস গড়ে তুলতে ড্যানিয়েল কালেনকে সুযোগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দু’টি টেস্ট এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে।
টেস্ট স্কোয়াড: রিকি পন্টিং (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, স্টুয়ার্ট ক্লার্ক, মাইকেল ক্লার্ক, ম্যাথু হেইডেন, মাইক হাসি, মাইকেল কাসপ্রোভিচ, জাস্টিন ল্যাঙ্গার, ব্রেট লি, স্টুয়ার্ট ম্যাকগিল, ডেমিয়েন মার্টিন, অ্যান্ড্রু সাইমন্ডস, শন টেইট, শ্যেন ওয়ার্ন।
ওয়ানডে স্কোয়াড: রিকি পন্টিং (অধিনায়ক), অ্যাডাম গিলক্রিস্ট, নাথান ব্রাকেন, স্টুয়ার্ট ক্লার্ক, ড্যানিয়েল কালেন, ব্রাড হগ, মাইক হাসি, মিশেল জনসন, সাইমন ক্যাটিচ, ব্রেট লি, ডেমিয়েন মার্টিন, শ্যেন ওয়াটসন, অ্যান্ড্রু সাইমন্ডস।
