২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতলো নিউজিল্যান্ড

নেপিয়ারে নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তৃতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনেও খারাপ আবহাওয়া বজায় থাকার কারণে ম্যাচটি ড্র হয়েছে। ফলে স্বাগতিক কিউইরা ২--০ ব্যবধানে সফরকারী উইন্ডিজদের বিরুদ্ধে সিরিজ জয় করলো।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2006, 09:09 AM

Updated : 26 Apr 2022, 03:32 PM

রাতভর বৃষ্টি হওয়ার কারণে ম্যাকলিন পার্কের মাঠটির বেশ কিছু স্থানে জমে গিয়েছিল। তারপরও বুধবার পঞ্চম দিনে খেলা শুরু হলে এক বল মাঠে গড়ানোর পর আম্পায়ার খেলা বন্ধ করার নির্দেশ দেন। খবর বিভিন্ন বার্তাসংস্থার।

তৃতীয় টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনের খেলাও বৃষ্টির কারণে পন্ড হয়।

নেপিয়ার টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ করে ৪ উইকেটে ২৫৬ রান। রুনাকো মরটিন ৭০ রান এবং  ডোয়াইন ব্রেভো ২২ রানে অপরাজিত ছিলেন।

অকল্যান্ডে প্রথম টেস্টে ২৭ রানের এবং ওয়েলিংটনে ১০ উইকেটের জয় পায় ব্ল্যাক ক্যাপ্সরা।

বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে নেপিয়ার টেস্টটি ড্র করার ফলে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ পরপর  অষ্টম টেস্ট ম্যাচে পরাজয়ের হাত থেকে রক্ষা পেল।