জাতীয় দলের ছয় ক্রিকেটারের এজেন্ট হলো এসবিএসএল
স্কাই বিজনেস সার্ভিসেস লিমিটেড (এসবিএসএল) জাতীয় দলের ছয় ক্রিকেটারের এজেন্ট হিসেবে নিয়োগ পেয়েছে।
ছয় ক্রিকেটার হলেন- হাবিবুল বাশার, খালেদ মাসুদ, মোহাম্মদ রফিক, জাভেদ ওমর, মোহাম্মদ আশরাফুল এবং শাহরিয়ার নাফিস।
রাজধানীর এক হোটেলে মঙ্গলবার এ ব্যাপারে এসবিএসএল’র সাথে ক্রিকেটারদের একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
