২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এএফসি চ্যালেঞ্জ কাপের অফিসিয়াল পার্টনার হলো বাংলালিংক, বাটা, পারটেক্স বেভারেজ

দেশে প্রথমবারের মত আয়োজিত এএফসি চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার হয়েছে বাংলালিংক, বাটা এবং পারটেক্স বেভারেজ। ঢাকা ও চট্টগ্রামে ১ এপ্রিল থেকে একযোগে শুরু হবে চ্যালেঞ্জ কাপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2006, 08:42 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)’র মাকের্টিং ম্যানেজার হিশাম আল আরমানি মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টুনর্সামেন্টের অফিসিয়াল পার্টনার হিসেবে প্রতিষ্ঠান তিনটির নাম ঘোষণা করেন।

বাংলালিংকের পাবলিক রিলেশন অ্যান্ড কমিউনিকেশন ম্যানেজার সোলায়মান আলী, বাটা’র অ্যাডভার্টাইজিং অ্যান্ড প্রমোশন ম্যানেজার ইকরামুজ্জামান, পারটেক্স বেভারেজের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর খালিদ রাজা বিশ্বাস এবং ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক হেলাল সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

১৬ জাতির টুর্নামেন্টটি নিবেদন করবে ওরাসকমের অঙ্গ প্রতিষ্ঠান এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় মোবাইল ফোন কোম্পানী বাংলালিংক। অন্যদিকে দেশের অন্যতম জনপ্রিয় জুতা প্রস্তুতকারী প্রতিষ্ঠান বাটা এবং জনপ্রিয় পানীয় আরসি কোলা ও মাম পানি প্রস্তুতকারী পারটেক্স বেভারেজ টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার হিসেবে থাকবে।

হিশাম জানান, এএফসি চ্যালেঞ্জ কাপের টাইটেল স্পন্সর হিসেবে প্রতিষ্ঠান তিনটিকে দেখা যাবে না। টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার হিসেবে ভূমিকা পালনকারী প্রতিষ্ঠানটির সমন্বয়ে  টুর্নামেন্ট একটি লোগো ব্যবহার করা হবে।

এএফসির মার্কেটিং ম্যানেজার বলেন, বাংলালিংক, বাটা এবং পারটেক্স বেভারেজকে টুর্নামেন্টের অফিসিয়াল পার্টনার হিসেবে পেয়ে এএফসি খুশি। এসব প্রতিষ্ঠানের অংশগ্রহনে বিশেষ করে বাংলাদেশের ফুটবলের ব্যাপক অগ্রগতি সাধিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

টুর্নামেন্টের স্পন্সর হতে পেরে বাংলালিংকের সোলায়মান আলী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলালিংক দেশের ফুটবলের প্রয়োজন পূরণে প্রতিশ্র“তিবদ্ধ। টুর্নামেন্ট চলাকালীন সময়ে বাংললিংক সব ধরনের যোগাযোগ সুবিধা প্রদান করবে বলে জানান সোলায়মান আলী।

টুর্নামেন্টের পার্টনার হিসেবে সুযোগ করে দেওয়ার জন্য বাটা’র ইকরামুজ্জামান তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে এএফসি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানান।    

ফুটবলের সাথে পারটেক্সের দীর্ঘ সম্পর্কের কথা উল্লেখ করে প্রতিষ্ঠানটির সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের পরিচালক খালিদ রাজা বিশ্বাস বলেন, পারটেক্স তার বহুল জনপ্রিয় পন্যের মাধ্যমে দেশের লক্ষ - কোটি ফুটবলপ্রেমী দর্শকের তৃষ্ণা মেটাতে চেষ্টা করবে।

টুর্নামেন্টের সময় অংশগ্রহনকারী দলগুলোর খেলোয়াড় এবং কর্মকর্তাদের পারটেক্সের পক্ষ থেকে কোমল পানীয় সরবরাহ করা হবে।

এদিকে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদানের উদ্দেশ্যে ফিফা সভাপতি সেপ ব্লাটার ৩১ মার্চ ঢাকা আসছেন। ঢাকায় অবস্থানকালে রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদের সাথে সাক্ষাৎ করবেন ব্লাটার।