২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশের ১৬ টি ভেন্যুতে ২১ এপ্রিল থেকে শুরু হচ্ছে জাতীয় স্কুল ফুটবল চ্যাম্পিয়নশীপ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 05:26 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে প্রতিযোগিতা শুরু হওয়ার কথা থাকলেও এসএসসি পরীক্ষা এবং এএফসি চ্যালেঞ্জ কাপের কারনে তা পিছিয়ে দেওয়া হয়েছে বলে সোমবার ফুটবল ফেডারেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রতিযোগিতার প্রাথমিক পর্বে ১৬ টি ভেন্যুতে ১৬ টি গ্র“পে ১২৮ টি স্কুল অংশগ্রহন করবে। পরবর্তীতে ১৬ টি গ্র“প চ্যাম্পিয়ন দল খেলবে দ্বিতীয় পর্বে।

প্রাথমিক পর্বের ভেন্যুগুলো হচ্ছে- টাঙ্গাইল, ফরিদপুর, ময়মনসিংহ, বান্দরবান, কুমিল্লা, ফেনী, পটুয়াখালী, নীলফামারী, কুড়িগ্রাম, পাবনা, মেহেরপুর, নড়াইল, ঠাকুরগাঁও, নাটোর, সিরাজগঞ্জ এবং শেষ ভেন্যুটি পরে চুড়ান্ত করা হবে।

প্রতিযোগিতার চ্যাম্পিয়ন দল দুই লাক টাকা প্রাইজমানি পাবে। এছাড়া রানার্স আপ দল এক লাখ টাকা, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জনকারী দল যথাক্রমে ৫০ ও ৩০ হাজার টাকা করে লাভ করবে।

প্রাথমিক পর্বে অংশগ্রহনকারী দলগুলো তিনহাজার টাকা করে লাভ করবে। আর ভেন্যুগুলো পাবে ২০ হাজার টাকা।