২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাইকের নতুন বিজ্ঞাপনে রোনাল্ডিনহো ও রবিনহো

বিশ্বখ্যাত ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘নাইক’এর বিজ্ঞাপনের সাথে এবার নিজেরদের সম্পৃক্ত করেছে ব্রাজিলের তারকা ফুটবলার রোনাল্ডিনহো ও রবিনহোকে। নাইকের বিজ্ঞপনে তাদেরকে ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করতে দেখা যাবে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2006, 12:02 PM

Updated : 26 Apr 2022, 03:31 PM

বিজ্ঞাপনটিতে বিশ্বের বর্ষসেরা ফুটবলার রোনাল্ডিনহোর সাম্প্রতিক কিছু ছবি ছাড়াও ফুসাল ম্যাচে তার কিছু বিশেষ ক্রীড়াশৈলী এবং পোর্তো আলেগ্রার একটি শিশুকে দেখা যাবে। বিজ্ঞাপনটিতে দেখা যাবে রোনাল্ডিনহো যে সকল নৈপুণ্য প্রদর্শন করছেন রবিনহোও তা হুবাহু অনুকরণ করে দেখাছেন।

তাছাড়া শীঘ্রই বিশ্বের বেশ কয়েকজন সেরা ফুটবলারকে নাইক’এর বিজ্ঞাপনসহ ৫ টি নতুন বাণিজ্যিক বিজ্ঞপনচিত্রে দেখা যাবে।

বাণিজ্যিক বিজ্ঞাপনগুলোর বিষয়বস্তুতে দল, ম্যাচ জয়ের আনন্দ, সম্মান, দক্ষতা এবং সমগ্র ব্যক্তিত্ব তুলে ধরা হবে।

রোনাল্ডিনহো বলেন, “আমি ক্রীড়ানৈপুণ্য প্রদর্শন করতে ভালবাসি। এটাই একমাত্র কাজ যা করতে আমি বেশি পছন্দ করি।”

অপর বিজ্ঞপনগুলোতে দেখা যাবে ফরাসি স্টাইকার থিওরি হেনরিকে রাস্তার মধ্যে বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে ফুটবলার খেলছেন, ইংলিশ স্টাইকার ওয়েন রুনি গোল করছেন এবং পুর্তগিজ স্টাইকার ক্রিস্টিয়ানো রোনাল্ডে ও ইব্রামোভিচের মধ্যে বল দখলের প্রতিদ্বন্দ্বিতা।