কিউই ও উইন্ডিজদের মধ্যেকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা পন্ড
ভারি বৃষ্টিপাতের ফলে মাঠে পানি জমে যাওয়ার কারণে নেপিয়ারের ম্যাকলিয়ান পার্কে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যেকার তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা পন্ড হয়েছে।
তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৪ উইকেটে ২৫৬ রান। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
মাঠের আম্পায়ারদ্বয় মার্ক বেনসন ও ইয়ান হোওয়েল প্রাথমিকভাবে প্রথম সেশনে কোনো খেলা না হওয়ার সিদ্ধান্ত নেন ।
ইতোমধ্যেই দেশের মাটিতে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে ওয়ান ডে সিরিজ জয় করেছে এবং ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে টেস্ট সিরিজে।
